মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তথ্য উপদেষ্টা - দুই বছরে মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার মক্কা প্রতিরক্ষা জোটে প্রস্তাব পেলে জাতীয় স্বার্থ দেখে সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুতের অপার সম্ভাবনা - ২০৩০ সালের মধ্যে ২০০ কোটি ডলারের বাজারের হাতছানি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ
advertisement
খেলাধুলা

২০২৪ কোপা আমেরিকা শুরু ২০ জুন

স্পোর্টস ডেস্ক : আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৪ কোপা আমেরিকার তারিখ ঘোষনা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। আগামী বছর ২০ জুন থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলতে ১৪ জুলাই পর্যন্ত।

এক বিবৃতিতে কনমেবল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকান মোট ১০টি ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নিবে। এছাড়া আরো ছয়টি দেশ কনকাকাফ থেকে অতিথি হিসেবে এই টুর্নামেন্টে খেলতে আসবে। অর্থাৎ ১৬ দল নিয়ে আগামী বছরের কোপ আমেরিকা আসর অনুষ্ঠিত হবে

কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিনগুয়েজ বলেছেন ২৫ দিনের এই টুর্ণামেন্টের স্বাগতিক শহর ও স্টেডিয়ামের নাম খুব শিগগিরই ঘোষনা করা হবে। একইসাথে টুর্ণামেন্টে পূর্ণাঙ্গ সূচীও প্রকাশ করা হবে।
এর আগে ঘোষিত ফর্মেট অনুযায়ী ২০২৩-২৪ মৌসুমের নেশন্স লিগের টুর্ণামেন্ট থেকে ফলাফলের ভিত্তিতে কনকাকাফ’র ছয়টি দল খেলার যোগ্যতা অর্জন করবে।

এদিকে আগামী বছর প্রথমবারের মত আয়োজিত ২০২৪ কনকাকাফ নারী গোল্ড কাপে কনমেবল এর শীর্ষ চারটি জাতীয় দলকে আমন্ত্রন জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রথম বারের মত আয়োজিত এই টুর্নামেন্টে ১২টি দল অংশ নিবে।

এর আগে চারবার কোপায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র্। অতি সম্প্রতি ২০১৬ সালে অংশ নিয়ে সেমিফাইনালে খেলেছিল যুক্তরাষ্ট্র। ঐ টুর্ণামেন্টটিও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল।

২০২৪ কোপা আমেরিকা ইকুয়েডরে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু নিরাপত্তা ইস্যুতে তারা আয়োজনে অস্বীকৃতি জানালে যুক্তরাষ্ট্র দায়িত্ব নেয়। ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

সর্বশেষ পাওয়া সংবাদ