মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত পরিবেশ ও সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফর : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তথ্য উপদেষ্টা - দুই বছরে মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার
advertisement
খেলাধুলা

গ্লোবাল টি-টোয়েন্টির ড্রাফটের দিন চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক : করোনভাইরাসের প্রকোপে দুই আসরের পর ‘গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা’ মাঠে গড়ায়নি। পৃথিবী এখন করোনার প্রভাবমুক্ত, গ্লোবাল টি-টোয়েন্টি কানাডাও ফিরছে চমক নিয়ে। এর আগে ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, যুবরাজ সিং কিংবা স্টিভেন স্মিথদের বিশ্বের বড় বড় তারকাদের নিয়ে গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে হইছই ফেলে দিয়েছিল কানাডা। এবারও সেই আমেজ নিয়ে দর্শকদের আনন্দ দিতে ফিরছে গ্লোবাল টি-টোয়েন্টি।

ইতিমধ্যে ড্রাফটের কাজ শেষ পর্যায়ে। মঙ্গলবার (১৩ জুলাই) গ্লোবাল টি-টোয়েন্টির ড্রাফট অনুষ্ঠিত হবে। এখানে আন্তর্জাতিক মার্কি ক্রিকেটারদের নামও প্রকাশ করা হবে।

কানাডার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট অন্টারিওর ব্র্যাম্পটন স্পোর্টস পার্কে ২০ জুলাই থেকে মাঠে গড়াবে । ক্রিকেট কানাডা ও গ্লোবাল টি-টোয়েন্টি ম্যানেজম্যান্টের আয়োজনে এই টুর্নামেন্ট চলবে আগস্টের ৬ তারিখ পর্যন্ত। উল্লেখ্য, গ্লোবাল টি-টোয়েন্টি ম্যানেজম্যান্ট উত্তর আমেরিকায় ক্রিকেটের প্রসার নিয়ে কাজ করছে।

৬টি ফ্র্যাঞ্চাইজি গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় অংশ নিতে পারবে। ফ্র্যাঞ্ছাইজিগুলো হলো টরেন্টো ন্যাশনাল, ব্র্যাম্পটন উলভস, মন্ট্রিল টাইগার্স, ভ্যাংকুবার নাইট, সারে জাগুয়ার্স ও মিসিসাগা প্যান্থার্স। জাগুয়ার্স-প্যান্থার্স নতুন করে যুক্ত করে যুক্ত হয়েছে।

প্রতিটি স্কোয়াডে থাকবে ১৬ জন ক্রিকেটার। তার মধ্যে দুজন মার্কি ক্যাটাগরিতে (বিশ্বব্যাপি পরিচিত তারকা ক্রিকেটার), ৩ জন কানাডার জাতীয় দলের ক্রিকেটার এবং ৩ জন থাকবেন কানাডার ইমার্জিং ক্রিকেটার। ১৮ দিনের ব্যবধানে তারা খেলবেন ২৫টি ম্যাচ।

সর্বশেষ পাওয়া সংবাদ