মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত পরিবেশ ও সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফর : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তথ্য উপদেষ্টা - দুই বছরে মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার
advertisement
খেলাধুলা

বিশ্বজয়ের থেকে আইপিএল জেতা অনেক কঠিন: ‍সৌরভ

স্পোর্টস ডেস্ক : ১০ বছর কেটে গেলেও হাল বদলায়নি। ২০১৩ সালের পর টিম ইন্ডিয়ার ঝুলিতে আইসিসি ট্রফি নেই। মহেন্দ্র সিং ধোনির পর আর কেউ আইসিসি ইভেন্টে জয়ের স্বাদ পায়নি। বিরাট কোহলির পর রোহিত শর্মা ভারতীয় দলের দায়িত্ব নিলেও, পারফরম্যান্সে কোনও উন্নতি নেই। আইসিসি ইভেন্টের নক আউট পর্বে এলেই চাপের মুখে চুপসে যায় ভারতীয় দল।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হারে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনালে ২০৯ রানে লজ্জার আত্মসমর্পণ। স্বভাবতই সোশ্যাল মিডিয়া থেকে একাধিক প্রাক্তন রোহিতের মাথা থেকে তাজ কেড়ে নেওয়ার দাবি করছেন। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় সেই রাস্তায় হাঁটতে রাজি নন।

মহারাজের দাবি, বিরাটের পর রোহিতই সব ফরম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সেরা ব্যক্তি। শুধু তাই নয়। ভারতের প্রাক্তন অধিনায়কের আরও দাবি, বিশ্বকাপ জেতার থেকে আইপিএল জেতা অনেক বেশি কঠিন। স্বভাবতই তাঁর বক্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

সৌরভ বলেন, “বিরাট নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর নির্বাচকরা রোহিতের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল। কারণ সেই সময় রোহিতই ছিল যোগ্য ব্যক্তি। একটা কথা মনে রাখা উচিত, রোহিত কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার আইপিএল ট্রফি দিয়েছে। এবং আন্তর্জাতিক মঞ্চেও রোহিত যোগ্যতা প্রমাণ করেছে।” এখানেই থেমে না থেকে মহারাজ আরও যোগ করেছেন, “দুই বছর আগেও তো আমরা বিশ্ব টেস্ট ফাইনাল হেরেছিলাম। আমরা এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে উঠেছিলাম। সেগুলো মনে রেখে এবার নির্বাচকদের সিদ্ধান্ত নিতে হবে।”

এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়েই আইপিএল ও বিশ্বকাপের জয়ের মধ্যে তুলনা করেন ‘প্রিন্স অফ ক্যালকাাটা’। তিনি ফের বলেন, “রোহিতের প্রতি আমার পুরো আস্থা আছে। একমাত্র রোহিত ও ধোনি পাঁচবার করে আইপিএল জিতেছে। আইপিএল জেতা কিন্তু মোটেও জল-ভাত নয়। আমার মতে বিশ্বকাপ জয়ের থেকেও অনেক বেশি কঠিন হল আইপিএল জেতা। কারণ বিশ্বকাপ জিততে হলে গ্রুপ পর্বে চার-পাঁচটি ম্যাচ জিতে নক-আউট পর্ব খেলতে হয়। সেখানে আইপিএল-এ শুরুতেই একটা দল ১৪টি ম্যাচ খেলে। এবং এরপর থাকে প্লে-অফ। সেখানে জেতা কিন্তু মুখের কথা নয়। মোট ১৭টি ম্যাচ জিততে পারলে একটা দল আইপিএল ট্রফি হাতে তুলতে পারে। সেটাও মনে রাখা উচিত।”

সৌরভ যথেষ্ট যুক্তি দিয়ে নিজের বক্তব্য রেখেছেন। কঠিন সময় রোহিতের পাশে দাঁড়ালেন। কিন্তু এরপরেও কি রোহিত অধিনায়কত্ব চালিয়ে যেতে পারবেন? নাকি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়া ড্রেসিংরুমে নতুন অধিনায়ক দেখা যাবে? সেটাই দেখার। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ