শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
খেলাধূলা

বিশ্বকাপের খসড়া সূচি প্রকাশ, বাংলাদেশ-ভারত ম্যাচ পুনেতে

স্পোর্টস ডেস্ক : আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের সূচি এখনও চূড়ান্ত করতে পারেনি আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বিশ্বকাপের খসড়া সূচি তৈরি করেছে বিসিসিআই।

এরইমধ্যে খসড়া সূচিটি আইসিসি ও বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পাঠিয়েছে বিসিসিআই। আগামী সপ্তাহের শুরুতে চূড়ান্ত হতে পারে সূচিটি।

খসড়া সূচি অনুযায়ী ২০১৯ সালের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে ৫ অক্টোবর।

১৯ অক্টোবর পুনেতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৩১ অক্টোবর কোলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

১৫ অক্টোবর ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ লাখের বেশি আসনবিশিষ্ট আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

সেমিফাইনালের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর। খসড়া সূচিতে দুই সেমিফাইনালের ভেন্যু জানানো হয়নি। ১৯ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ^কাপের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল।

এছাড়াও লিগ পর্বে অন্যান্য বড় ম্যাচগুলির মধ্যে থাকছে- ৮ অক্টোবর চেন্নাইয়ে খেলবে ভারত-অস্ট্রেলিয়া, ২৯ অক্টোবর ধর্মশালায় লড়বে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ৪ নভেম্বর আহমেদাবাদে খেলবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এবং পহেলা নভেম্বর পুনেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।

গত আসরের মতো এবারও বিশ্বকাপে অংশ নিবে ১০টি দল। সুপার লিগ দিয়ে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে ৮টি দল।

দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া বাছাইপর্বের সেরা দু’টি দল বিশ^কাপে খেলার টিকিট পাবে।

আরও পড়ুন:

ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতে রেকর্ড গড়লেন জোকোভিচ

পাকিস্তান ও শ্রীলঙ্কায় হতে যাচ্ছে এশিয়া কাপ

ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে ইতিহাস গড়ল ম্যানসিটি

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল