মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক : এবারের মৌসুমের পরেই রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষনা দিয়েছেন এডেন হ্যাজার্ড। এর মাধ্যমে এক বছর আগেই রিয়ালের সাথে চুক্তি বাতিল করতে যাচ্ছেন বেলজিয়ান এই তারকা। উভয় পক্ষের পারষ্পরিক সমঝোতার মাধ্যমে হ্যাজার্ড চুক্তি বাতিল করছেন বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে। চেলসি থেকে লা লিগায় আসার পর গত চার বছর নিজেকে মোটেই মেলে ধরতে পারেননি হ্যাজার্ড।

৩২ বছর বয়সী হ্যাজার্ড ২০১৯ সালে রিয়ালে যোগ দিয়েছিলেন। তার চুক্তির মাধ্যমে স্প্যানিশ ক্লাব ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের চুক্তির রেকর্ড গড়েছিল গ্যালাকটিকোরা। কিন্তু বেশ কিছু ইনজুরি সমস্যায় সান্তিয়াগো বার্নাব্যুতে তিনি থিতু হতে পারেননি।
এবারের মৌসুমে হ্যাজার্ড লিগে মাত্র ছয়টি ম্যাচ খেলেছেন, সব মিলিয়ে যার সংখ্যা ১০। এই চার বছরে চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লিগ শিরোপাসহ আটটি ট্রফি জয় করেছেন হ্যাজার্ড।

এক বিৃবতিতে ক্লাবের প্রতি অবদানের জন্য হ্যাজার্ডকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতের শুভকামনাও জানিয়েছে রিয়াল।

আরও পড়ুন:

আফগানদের বিপক্ষে বাংলাদেশের টেস্টে দল ঘোষণা

এবার পিএসজি ছাড়ছেন সার্জিও রামোস

সৌদির আকর্ষণীয় প্রস্তাব নিয়ে ভাবছেন বেনজেমা

জাপানে রোনাল্ডোর মুখোমুখি হচ্ছে পিএসজি

সর্বশেষ পাওয়া সংবাদ