মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

আফগানদের বিপক্ষে বাংলাদেশের টেস্টে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জুন) লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

ঘরের মাঠে আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। তবে চোটের কারণে আসন্ন এই ম্যাচে খেলবেন না সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন দেশসেরা ব্যাটার লিটন দাস।

এছাড়া আফগানদের বিপক্ষে টেস্ট দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ওপেনার জাকির হাসান। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি ও ফিফটি হাঁকান তিনি। তবে ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে আর খেলা হয়নি তার।

এছাড়া অফ ফর্মের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে সেঞ্চুরি করায় ডানহাতি এই ব্যাটারও জাতীয় দলে ফিরেছেন।

বাংলাদেশের টেস্ট দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

আরও পড়ুন:

এবার পিএসজি ছাড়ছেন সার্জিও রামোস

বাংলাদেশের জন্য কঠিন হবে আফগানিস্তান সিরিজ : তামিম

জাপানে রোনাল্ডোর মুখোমুখি হচ্ছে পিএসজি

সর্বশেষ পাওয়া সংবাদ