মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

সৌদির আকর্ষণীয় প্রস্তাব নিয়ে ভাবছেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক : এ মাসের শুরুতে আরো এক বছরের জন্য রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করেছেন করিম বেনজেমা। কিন্তু সৌদি আরবের ক্লাব আল নাসরের আকর্ষনীর প্রস্তাবের পর মাদ্রিদে নিজের ভবিষ্যত নিয়ে চিন্তা শুরু করেছেন ২০২২ ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা ফরোয়ার্ড।

৩৫ বছর বয়সী বেনজেমা জানুয়ারিতে দুই বছরের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েছিলেন সৌদির ক্লাবটির কাছ থেকে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সম পরিমান অর্থের বিনিময়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ইতোমধ্যেই দলে ভিড়িয়েছে আল নাসর।

সম্প্রতি মনোভাব পাল্টে বেনজেমা সৌদির প্রস্তুাব নিয়ে ভাবতে শুরু করেছেন বলে সূত্রমতে জানা গেছে।

২০২২-২৩ মৌসুমটা মোটেই ভাল কটেনি মাদ্রিদের। বার্সেলোনার কাছে লা লিগা শিরোপা হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে।

এ মৌসুমে বিভিন্ন ধরনের ইনজুরিতে ভুগেছেন বেনজেমা। যে কারনে কাতার বিশ^কাপেও খেলা হয়নি। বিশ^কাপে ফ্রান্স রানার্স-আপ হয়।

একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে বেনজেমা বার্নাব্যুতে থাকতে চান। গত ১১ বছর যাবত এ ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন। কিন্তু মাদ্রিদের সাবেক সতীর্থ রোনাল্ডোর সাথে রিয়াদে যোগ দেবারও সম্ভাবনা রয়েছে।

সৌদি পেশাদার লিগ ইতোমধ্যেই লিওনেল মেসি, সার্জিও বাসকুয়েটস ও জোর্দি আলবার মত তারকাদের দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে ধরনের পরিকল্পনা সেখানকার ক্লাবগুলোসহ লিগ কর্তৃপক্ষের মধ্যে দেখা যাচ্ছে তাতে অদূর ভবিষ্যতে বিশে^র শীর্ষ পাঁচ লিগের মধ্যে সৌদি লিগও জায়গা করে নিবে বলে কিছুদিন আগে আশাবাদ ব্যক্ত করেছেন রোনাল্ডো।

সর্বশেষ পাওয়া সংবাদ