মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

স্পোর্টস ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা জিতল মোহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ৩-৩ গোলে সমতা থাকার পর খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে দুদল আরও একটি করে গোল করলে ৪-৪ ব্যবধানের সমতার পর ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

সোমবার (৩০ মে) বিকেলে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতেছে মোহামেডান।

এদিন বল দখলে শুরু থেকেই এগিয়ে ছিল আবাহনী। অন্যদিকে শুরুর দিকে গোল করার মতো খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি মোহামেডান। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় আবাহনী।

ম্যাচের সপ্তম মিনিটে ডি-বক্সের ডান প্রান্ত থেকে কিছুটা এগিয়ে এসে শট নেন এমেকা। কিন্তু তার বাঁকানো সেই শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।

তবে গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি আবাহনীকে। আট মিনিট পরেই এমেকার ক্রস থেকে গোল করেন ফয়সাল আহমেদ ফাহিম। ফাহিমের নেওয়া নিচু শট গোলরক্ষক সুজনের পায়ে লেগে জালে জড়ায়। এতেই উল্লাসে ফেটে পড়েন গ্যালারির আবাহনীর সমর্থকরা।

ম্যাচের ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কলিনদ্রেস। মাঝ মাঠ থেকে হৃদয়ের নেওয়া লম্বা পাস বক্সের ভেতরেই পেয়ে যান কোস্টারিকান এ ফরোয়ার্ড। এরপর দ্রুতগতির শটে লক্ষ্যভেদ করে দলকে ২-০ গোলের লিড এনে দেন তিনি।

বিরতি থেকে ফিরেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে মোহামেডান। ক্রমেই পাল্টে যায় দৃশ্যপট। চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে।

ম্যাচের ৫৯তম মিনিটে প্রথম গোলটি করেন দিয়াবাতে। তার প্লেসিং শটে পরাজিত হন আবাহনীর গোলরক্ষক। এর মিনিট চারেক পরেই জোড়া পূরণ করেন দিয়াবাতে।

মোহামেডানের সমতায় ফেরার মিনিট পাঁচেক পর আবারও লিড নেয় আবাহনী। ম্যাচের ৬৫তম মিনিটে নাইজেরিয়ান এমেকার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আবাহনী।

শেষ দিকে ম্যাচের ৮৩তম মিনিটে দিয়াবাতের হ্যাটট্রিকে আবাহনীর আশা ভেঙে আবারও সমতা আনে মোহামেডান। এরপর অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।

প্রায় ৮ বছর পর অতিরিক্ত সময়ে গড়ানো ফেডারেশন কাপের ফাইনালের লড়াইটা আরও বেশি জমজমাট হয়ে ওঠে। ম্যাচের ১০৭তম মিনিটে পেনাল্টি থেকে নিজের চতুর্থ গোল করেন মোহামেডানের দিয়াবাতে। তার গোলে আবারও লিডে ফিরে সাদা-কালো শিবির।

এরপর ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় আকাশী-নীলদের শিবির। এ যাত্রায় সফল দলটি। অতিরিক্ত সময়ের শেষ দিকে এবার স্বপ্নভঙ্গ মোহামেডানের। ডি-বক্সের অনেক বাইরে থেকে লম্বা শট নেন রহমত। পরে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায় বল। এতে মোহামেডানের জয়োল্লাসের স্বপ্ন থামিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখে আবাহনী। এরপর আর কোনো গোল না হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

ভাগ্য প্রসন্ন টাইব্রেকারে শেষ রোমাঞ্চে মাতেন মোহামেডানের সমর্থকরা। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ টাইব্রেকারে ৪-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান।

২০০৯ সালে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীকে হারিয়ে শিরোপা জিতেছিল মোহামেডান। চৌদ্দ বছর পর ফেডারেশন কাপে সেই একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটলো। আবারও টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতে নিয়েছে মোহামেডান। যা ৯ বছর পর জেতা কোনো শিরোপা মতিঝিল পাড়ার দলটির।

এর আগে ২০১১ সালে সুপার কাপের ফাইনালে আবাহনীর মুখোমুখি হয়েছিল মোহামেডান। ১২ বছর পর আবার ফাইনালে আকাশি-নীল জার্সিধারীদের মুখোমুখি হয়ে দারুণ এক জয় তুলে নিলো সাদা-কালো শিবির।

সর্বশেষ পাওয়া সংবাদ