শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
খেলাধূলা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন বিশ্বকাপ সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন আগামী ওয়ানডে বিশ্বকাপের সূচি ও ভেন্যু ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের সূচি এখনো ঘোষনা না হওয়াটা কিছুটা অস্বাভাবিকই বটে। তবে পাকিস্তানের বিষয়টি সমাধান করাই বিলম্বের মূল কারণ।

আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে খেলার পরিকল্পনা নিয়ে কাজ করছে বিসিসিআই।

এশিয়া কাপ খেলতে ভারত রাজি না হলে ক্রিকেটের অন্যতম শক্তিশালী দেশের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান।

৭ থেকে ১১ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ঐ ফাইনাল চলাকালীনই বিশ^কাপের সূচি ঘোষনা করা হবে।

আহমেদাবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালের আগে এক বিবৃতিতে বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীনই সংবাদ সম্মেলন করে আইসিসি ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ও সূচি ঘোষনা করা হবে।’

জয় শাহ জানান, টুর্নামেন্টের ভেন্যু হিসেবে ভারতের প্রধান প্রধান শহর দিল্লি, ব্যাঙ্গালুরু, চেন্নাই এবং কোলকাতাকে বিবেচনা করা হচ্ছে।

বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার আইপিএল ফাইনালের পর এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতিও জয় শাহ, আইপিএল ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সভাপতিদের। ফাইনালের পর এশিয়া কাপ নিয়ে আলোচনা বসবেন তারা।

জয় শাহ বলেন, ‘এসিসি সদস্য (টেস্ট খেলা দেশগুলো) এবং সহযোগী দেশগুলোর সাথে আলোচনার পর এ বছরের এশিয়া কাপের ভবিষ্যত নির্ধারণ করা হবে।’

২০১২ সাল থেকে দ্বিপাক্ষীক কোন সিরিজে মুখোমুখি হয়নি বিশ্ব ক্রিকেটে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান। নিরপেক্ষ ভেন্যুতে বহুজাতিক টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয়েছে তারা।

আরও পড়ুন:

আইপিএলের পরই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত : জয় শাহ

রোনাল্ডোকে টপকে জোড়া রেকর্ড মেসির

আইপিএলে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল