মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

আইপিএলে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

স্পোর্টস ডেস্ক : প্রায় দুই মাসের জমজমাট লড়াই শেষে আজ পর্দা নামছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের। রোববার (২৮ মে) মেগা ফাইনালে মুখোমুখি হবে আসরের অন্যতম সেরা দুই দল চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স।

কয়েক হাজার কোটি টাকার এই লিগের কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? চলুন জেনে নেওয়া যাক।

বর্তমানে আইপিএল বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ। প্রতিবছরই আয়োজনে নতুনত্ব নিয়ে আসে আয়োজকরা। কাড়ি কাড়ি অর্থ খরচেও হয়না পিছ পা। আর্থিক দিক দিয়েও আইপিএল থেকে ভালোই লাভবান হচ্ছে বিসিসিআই। হাজার কোটি টাকার এই লিগের প্রাইমানিও চোখ কপালে ওঠার মতো।

এবারের আইপিএলে মোট প্রাইমানির পরিমাণ ৪৬.৫ কোটি রুপি। যার মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি। রানার্স আপ দল পাবে ১৩ কোটি রুপি। তৃতীয় অবস্থানে থাকা মুম্বাই পেয়েছে ৭ কোটি রুপি। আর লখনৌ সুপার জায়ান্ট পাবে ৬.৫ কোটি রুপি।

এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহক শুভমান গিল পাবেন ১৫ লাখ রুপি, সর্বোচ্চ উইকেট শিকারী পাবেন সমান ১৫ লাখ রুপি। সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার হিসেবে দেওয়া হবে ২০ লাখ রুপি, সেরা মূল্যবান প্লেয়ারকে দেওয়া হবে ১২ লাখ রুপি, পাওয়ার প্লেয়ার অব দ্যা সিজন ও সুপার স্ট্রাইকার অব দ্য সিজনের পুরস্কার পাওয়া ক্রিকেটার পাবেন ১৫ লাখ টাকা। এছাড়াও গেম চেঞ্জার অব দ্য সিজনের পুরস্কার পাওয়া ক্রিকেটার পাবেন ১২ লাখ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ