মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

আফগানদের বিপক্ষে টেস্ট অধিনায়কের নাম জানালেন পাপন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ টেস্ট ক্রিকেটের নিয়মিত অধিনায়ক করেন সাকিব আল হাসান। ইনজুরিতে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকি। তাই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হচ্ছে না টাইগারদের সাদা পোশাকের নিয়মিত এই অধিনায়ক। সাকিবের অনুপস্থিতিতে টেস্টে নেতৃত্ব দেবেন তা নিয়েই কিছুদিন ধরে আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবাই ধারণা করেছিল, বাংলাদেশের সহ-অধিনায়ক লিটন দাস হয়ত টেস্ট দলের নেতৃত্বভার নেবেন। তবে মাঝে একবার সেই দৌড়ে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর নামও শোনা যাচ্ছিল। সেই ব্যাপারে এবার মোটামুটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার (২৬ মে) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিসিবি সভাপতি নিশ্চিত করলেন, লিটনই থাকছেন টাইগারদের একমাত্র টেস্ট ম্যাচটির অধিনায়ক। এর আগেও লিটন দাসকে প্রস্তাব দেওয়া হলেও নেতৃত্বে আসতে অনীহা প্রকাশ করেছিলেন তিনি। পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডানহাতি এই ক্লাসিক ব্যাটার।

আগামী ১৪ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট। পাপন বলেন, ‘সাকিব ইনজুরিতে থাকাতে সহ-অধিনায়ক যে আছে, সে-ই অধিনায়ক হবে। মানে লিটন দাস সহ-অধিনায়ক আমি তো তাই জানি। অন্যকিছু এখনো শুনিনি, না শুনলে কিভাবে বলব।’

এদিকে বিশ্বকাপ দলের বিষয়ে আফগান সিরিজেই অনেকটা ধারণা পাওয়া যাবে বলে মনে করেন পাপন। এ বিষয়ে বিসিবি বস আরও বলেন, ‘আমার ধারণা আফগানিস্তান সিরিজে আরও অনেক কিছু জানতে পারবো। বুঝব যে আচ্ছা ঠিক আছে, একটা স্কোয়াড তো আমাদের আছে। অতিরিক্ত কাউকে যদি ওরা দেখতে চায় তাহলে ভিন্ন কথা। প্রতিপক্ষের শক্তি বা দুর্বলতা দেখে কাউকে নিতে পারে। বেসিক্যালি দল একই রকম থাকবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ