মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

ডিসি সাহেবের বলীখেলা শুক্রবার ও শনিবার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ঐতিহ্যবাহী ডিসি সাহেবের ২ দিনের বলী খেলা অনুষ্ঠিত হবে ১৯ মে শুক্রবার ও ২০ মে শনিবার। কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কক্সবাজারের কৃষ্টি ও ঐতিহ্যের স্মারক এই বলী খেলা। এ উপলক্ষে আয়োজন করা হচ্ছে দুই দিনের বৈশাখী মেলার।

বৃহস্পতিবার (১৮ মে) জেলা ক্রীড়া সংস্থায় হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এটি বলীখেলার ৬৮ তম আসর।এ আসরে ৩০০ বলীকে আমন্ত্রন জানানো হয়েছে। এছাড়াও বলীখেলাকে ঘিরে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন জেলা স্টেডিয়ামকে সাজানো হয়েছে বর্নিল সাজে। সাথে মাঠও প্রস্তুত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাশ। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, বলী খেলা ও বৈশাখী মেলা উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ জসিম উদ্দিন বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষন কান্তি দাশ জানান,১৯৫৬ সাল থেকে শুরু হয় এসডিও সাহেবের এই বলী খেলা, পরে ১৯৮৪ সালে জেলা উন্নীত হলে বলীখেলার নামকরণ করা হয় ডিসি সাহেবের বলী খেলা। এবারের ৬৮ তম আসর যাতে সফল ভাবে সমাপ্ত হয় সে লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অন্যদিকে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন জানান, এবারের চ্যাম্পিয়নকে দেয়া হবে ১৫ হাজার টাকা, কাপ ও মেডেল আর রানারআপ কে দেয়া হবে ১০ হাজার টাকা,কাপ ও মেডেল। ১৯ মে শুক্রবার বিকেলে ২ দিনের এই আসরের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

সর্বশেষ পাওয়া সংবাদ