বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

পর্দা উঠলো শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট

কর্পোরেট ডেস্ক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাকস (বিএবি) এর
উদ্যোগে প্রথমবারের মত আয়োজিত ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’।

শনিবার (১৩ মে ২০২৩) বনানীর আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএবি ও এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএবি’র চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ আয়োজক কমিটির চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল, বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন অফিসারবৃন্দ, বিএবি’র সদস্য ব্যাকসমূহের চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে রঙিণ সাজে সেজে ওঠা আর্মি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে ৩৪টি ব্যাক দলের মার্চ-পাস এবং দর্শনীয় ডে-লাইট ফায়ারওয়ার্কস প্রদর্শন করা হয়।

উদ্বোধনী ম্যাচে সিটি ব্যাংক ৩-০ গোলে ইসলামী ব্যাংক দলকে পরাজিত করে।

সর্বশেষ পাওয়া সংবাদ