বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

মেসির সঙ্গে চুক্তির কথা অস্বীকার করল আল হিলাল

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি আগামী মৌসুমে কোন ক্লাবের জার্সি গায়ে জড়াবেন। সেটা নিয়ে আলোচনা তুঙ্গে। এবার এই ইস্যুতে চলে এল আরও বড় আপডেট। পিএসজি-র সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন।

যদিও সংবাদ সংস্থা এএফপি দাবি করেছিল, আগামী মৌসুমে ‘বিশাল অঙ্কের চুক্তি’তে সৌদি আরবের একটি ক্লাবে খেলবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা। সেই চুক্তিও নাকি ইতমধ্যে সম্পন্ন হয়েছে। তবে ক্লাবটির নাম উল্লেখ করেনি এএফপি। যদিও বুঝতে অসুবিধা হয়নি যে আল হিলালের কথাই বলছিল সেই সংবাদ সংস্থা। আর এবার আল হিলালের পক্ষ থেকেও এখন পর্যন্ত মেসির সঙ্গে কোনও চুক্তি হওয়ার কথা অস্বীকার করা হয়েছে।

এমনকি সেই খবরকে একেবারে উড়িয়ে দিয়েছেন ‘এল এম টেন’-এর (LM 10) বাবা ও তাঁর এজেন্ট জর্জ মেসি। তাঁর দাবি সংবাদমাধ্যম গোটা বিষয় নিয়ে অহেতুক জলঘোলা করছে। এমনকি এই ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এমনকি মেসির সৌদি আরব (Saudi Arabia) যাত্রা নিয়ে যাবতীয় খবর একেবারেই ভালোভাবে নেননি মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ফ্রান্সের পত্রিকা লেকিপ এমনটাই দাবি করেছিল। লেকিপের দাবি, সৌদি আরবের ফুটবলে মেসির নাম লেখানো নিয়ে দ্বিধায় আছেন তাঁর স্ত্রী।

জর্জ মেসি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আগামী মরসুমের জন্য লিও এখনও পর্যন্ত কোনও ক্লাবের চুক্তিপত্রে সই করেনি। এবারের মরসুম শেষ হলেই এই ব্যাপারে বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সব সময়ই নানা রকম গুজব থাকে…কিন্তু সত্য স্রেফ একটি। আমরা নিশ্চিত করতে পারি, কারও সঙ্গেই কোনও চুক্তি হয়নি। মৌখিকভাবে রাজি হওয়া কিংবা কোনও চুক্তিপত্রে সই করা-এমন কিছুই হয়নি। চলতি মরসুম শেষ না হওয়া পর্যন্ত কিছু হবেও না।’

এর মধ্যেও অবশ্য থামছে না মেসির নতুন ক্লাব নিয়ে জল্পনা। যেখানে সম্ভাব্য তিনটি নাম হিসেবে শোনা যাচ্ছে বার্সেলোনা, আল হিলাল এবং ইন্টার মায়ামির কথা। তবে মেসির সৌদি ভ্রমণের পর আল হিলালের নামই সবচেয়ে জোরের সঙ্গে উচ্চারিত হচ্ছে। যদিও এখন পর্যন্ত কোনও চুক্তি হয়নি বলে স্প্যানিশ সংবাদমাধ্যমকে দাবি করেছে আল হিলাল।

শুধু লিখিতই নয়, মৌখিকভাবেও দুই পক্ষের মধ্যে চুক্তি নিয়ে কোনও সমঝোতা হয়নি বলে জানিয়েছে সৌদি লিগের সবচেয়ে সফলতম এই ক্লাব। তবে এটাও ঠিক মেসির সঙ্গে আল হিলাল চুক্তিপ্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আল হিলাল ক্লাবের কর্তারা সেটা স্বীকারও করে নিয়েছেন। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি

পিএসজির নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেন মেসি

শান্তর সেঞ্চুরিতে দাপুটে জয় বাংলাদেশের

সর্বশেষ পাওয়া সংবাদ