বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব: তথ্যমন্ত্রী অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো বাংলাদেশ ব্যাংকের ১ হাজার কোটি টাকার বিশেষ তহবিল: - জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা শার্শা উপজেলার স্কুল-মাদ্রাসার ফলাফল হতাশাজনক - ৩টিতে শতভাগ ফেল, শতভাগ পাশও নেই কোন প্রতিষ্ঠান ঢাকা-ময়মনসিংহে রুটে ট্রেন চলাচল বন্ধ ইরানের বন্দরে যাওয়ার পদে পানামার পণ্যবাহী জাহাজে মার্কিন হামলা মুস্তাফিজকে ধরে রাখল দুবাই ক্যাপিটালস আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি - বিনিয়োগ ৬১৯ কোটি, কর্মসংস্থান ১১ হাজারের বেশি
advertisement
খেলাধুলা

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

দীর্ঘ এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ের করলেন পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও মডেল-ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজ।

মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জর্জিনার সঙ্গে একটি ছবি প্রকাশ করে বিয়ের খবর জানান রোনালদো।

ছবিতে দেখা যায়, দুটি হাত পরস্পরের ওপর রাখা। দুজনের হাতেই জ্বলজ্বল করছে বিয়ের আংটি। ছবির সঙ্গে পর্তুগিজ তারকা শুধু লিখেছেন, ‘C❤️G’। পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মাত্র ৩০ মিনিটের মধ্যে ছবিটিতে ৩০ লাখের বেশি লাইক পড়ে।

একই দিনে ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে রোনালদোর বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

প্রায় এক দশক ধরে একসঙ্গে আছেন রোনালদো ও জর্জিনা। দীর্ঘ এই সময়ে তারা একসঙ্গে পরিবারও গড়ে তুলেছেন। রোনালদোর ব্যক্তিজীবনের পাশাপাশি ক্যারিয়ারের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তেও পাশে ছিলেন জর্জিনা।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দফা রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছিল। সেসব ঘিরে তাদের বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জনও তৈরি হয়। তবে রোনালদো বরাবরই বলে এসেছেন, দুজনের কাছে সময়টি উপযুক্ত মনে হলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন তারা।

ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনা জানিয়েছিলেন রোনালদো। তার ভাষ্য অনুযায়ী, বিশেষ কোনো আয়োজন কিংবা বিলাসবহুল ভ্রমণের সময় নয়, বরং গভীর রাতে হঠাৎ করেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

রোনালদো জানিয়েছিলেন, সেদিন এক বন্ধুর কাছ থেকে আংটি পাওয়ার পর আর অপেক্ষা করতে চাননি। সঙ্গেসঙ্গেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। সেই সময় তাদের দুই সন্তান ঘরে ঢুকে পড়ে এবং জীবনের বিশেষ ওই মুহূর্তের সাক্ষী হয়।

রোনালদো ও জর্জিনার প্রেমের শুরু প্রায় এক দশক আগে। ২০১৬ সালে মাদ্রিদে একটি গুচি বুটিকে তাদের প্রথম দেখা। সেখানে তখন বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। আর রোনালদো ছিলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার। প্রথম সাক্ষাৎটা খুব বেশি আনুষ্ঠানিক ছিল না। তবে কয়েক দিন পর একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে আবার দেখা হয় দুজনের। এবার কাজের ব্যস্ততার বাইরে তুলনামূলক স্বাভাবিক পরিবেশে কথা বলার সুযোগ পান তারা।

এই সময়ে তাদের পরিবারও বড় হয়েছে। ২০১৭ সালের নভেম্বরে জর্জিনার কোলজুড়ে আসে কন্যাসন্তান আলানা মার্টিনা। এর কয়েক মাস আগে সারোগেসির মাধ্যমে রোনালদোর যমজ সন্তান মাতেও ও এভা মারিয়ার জন্ম হয়। রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের পাশাপাশি যমজ সন্তানদেরও নিজের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করেন জর্জিনা। পরে তাদের পরিবারে আসে আরেক কন্যা বেলা এসমেরাল্ডা।

সব মিলিয়ে পাঁচ সন্তানকে ঘিরে গড়ে উঠেছে রোনালদো-জর্জিনার পরিবার। ক্রিশ্চিয়ানো জুনিয়র, যমজ এভা ও মাতেও, আলানা মার্টিনা এবং বেলা এসমেরাল্ডা। 

বিয়ের আগে গত বছরের ১১ আগস্ট নিজেদের বাগদানের খবর প্রকাশ করেছিলেন রোনালদো ও জর্জিনা। জর্জিনা তখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বড় আংটির ছবি প্রকাশ করে স্প্যানিশ ভাষায় লিখেছিলেন, হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও এবং আমার সব জীবনেই। সেই পোস্টের এক বছর পর একই তারিখে তাদের বিয়ের খবর সামনে এলো।

 

সর্বশেষ পাওয়া সংবাদ