বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
খেলাধুলা

টি-টোয়েন্টি সিরিজ

জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

পেসার নাহিদ রানার ক্যারিয়ারসেরা বোলিং ও ইয়াসির আলির লড়াকু হাফ-সেঞ্চুরির পরও জয় অধরা রইল বাংলাদেশের। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরেছে সফরকারী বাংলাদেশ।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও টাদিওয়ানাশে মারুমানি। তবে চতুর্থ ওভারে নাহিদ রানার আঘাতে ভাঙে উদ্বোধনী জুটি। ৯ বলে ১৪ রান করা মারুমানি ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন সাইফ হাসানের হাতে।

এরপর বেনেট ও ডিওন মায়ার্স দলকে এগিয়ে নিলেও নবম ওভারে মায়ার্সকে (২০) ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন মোহাম্মদ সাইফুদ্দিন। দলীয় ৯০ রানে ৩০ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন বেনেট। শেষদিকে সিকান্দার রাজা (২০) দ্রুত ফিরলেও, রায়ান বার্ল (অপরাজিত ৩০) ও ব্র্যাড ইভান্সের (১৯) ঝোড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৭০ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে নাহিদ রানা ২৬ রানে ৪টি এবং সাইফুদ্দিন ২ উইকেট শিকার করেন।

১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই জিম্বাবুয়ের পেসারদের তোপে পড়ে বাংলাদেশ। ৩৪ রানেই সাজঘরে ফেরেন সাইফ হাসান (১২), তানজিদ হাসান (১৬) ও পারভেজ হোসেন (৫)। চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয় ও ইয়াসির আলি ৩৯ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে হৃদয় (১৪) আউট হলে ছন্দপতন ঘটে।

এরপর নুরুল হাসান (৩) রান আউট হলে চাপে পড়ে দল। ষষ্ঠ উইকেটে ইয়াসির ও মাহেদি হাসান ৩৭ বলে ৫২ রান যোগ করে আশা জাগান। ৩৮ বলে ৫৪ রান করে ইয়াসির একপ্রান্ত আগলে রাখলেও, দলীয় ১৩০ রানে মাহেদি আউট হওয়ার পর মাত্র ৮ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি ও এনগারাভা ৪টি করে উইকেট নেন।

১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ১৭ জুলাই আবারও জিম্বাবুয়ের মুখোমুখি হবে।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ১৭০/৬ (২০ ওভার)

বাংলাদেশ: ১৩৮/১০ (১৯ ওভার)

ফল: জিম্বাবুয়ে ৩২ রানে জয়ী।

সর্বশেষ পাওয়া সংবাদ