বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

দরপতনের শীর্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে অংশ নেওয়া কোম্পানির মধ্যে দরপতন হয়েছে ২৬৫ কোম্পানির। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৮ মে) ন্যাশনাল লাইফের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ২ দশমিক ৯৯৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মোজাফফর হোসেন স্পিনিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ২ দশমিক ৯৯৪ শতাংশ। আর শেয়ারদর ২০ টাকা ৭০ পয়সা বা ২ দশমিক ৯৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে কোহিনূর ক্যামিকেলস।

দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আরামিট লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, জাহিন স্পিনং, বিকন ফার্মা, সোনালী পেপার, আফতাব অটো, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ