বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

স্মার্ট পুঁজিবাজার বিনির্মানে হুয়াইয়ের সহযোগিতার আশ্বাস

কর্পোরেট ডেস্ক : স্মার্ট পুঁজিবাজার বিনির্মানে বিভিন্ন প্রযুক্তি ও সহযোগিতা প্রদানের বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন চীনা বহুজাতিক কোম্পানি হুয়াই টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৩ মে) হুয়াই টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের ৪ সদস্যের এক প্রতিনিধিদল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু’র সাথে বৈঠককালে তাঁরা এ আশ্বাস প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

image-46

হুয়াইয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হুয়াই সাউথ এশিয়া রিজিওনের ভাইস প্রেসিডেন্ট অ্যালেন লুই। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দ হলেন ডাটা স্টোরেজ প্রোডাক্ট লাইন এপিএসির ভাইস প্রেসিডেন্ট লিমিং জিয়ে, সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার, গভর্মেন্ট ভার্টিকাল সাউথ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস ডিপার্টমেন্টে রাজীব উদ্দীন খান এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ম্যানেজার সুজন কুমার সাহা।

বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হুয়াইয়ের প্রতিনিধিবৃন্দকে ডিএসইর কার্যক্রম ও উন্নত তথ্য-প্রযুক্তির বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করে বাংলাদেশের পুঁজিবাজারের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সাথে তিনি সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানের সাথে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জকে কিভাবে স্মার্ট পুঁজিবাজারে রুপান্তর করা যায় সে ব্যাপারে সহযোগিতার আহ্বান জানান। স্মার্ট পুঁজিবাজার বিনির্মানে বিভিন্ন প্রযুক্তি ও সহযোগিতা প্রদানের বিষয়ে চীনা বহুজাতিক কোম্পানি হুয়াই সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এছাড়াও ডিএসইর চেয়ারম্যান ড. হাসান বাবু হুয়াইয়ের প্রতিনিধিবৃন্দকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গঠনে সহযোগিতা প্রদানের অনুরোধ জানান। হুয়াইয়ের প্রতিনিধিবৃন্দ স্মার্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গঠনে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সে বিষয়ে একটি রোডম্যাপ এবং পরিকল্পনা তৈরির সিদ্ধান্তও গ্রহণ করা হয় এবং এ বিষয়ে হুয়াই কোম্পানির ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে পারস্পরিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ