বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
শেয়ারবাজার

খাত ভিত্তিক লেনদেনের শীর্ষে বিমা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টির দর বেড়েছে, ১২৯টির দর কমেছে, ১৮৬ টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ সারাদিন শেয়ারবাজার সূচকের উত্থান-পতনের আলো-ছায়া খেলার শেষে পতন দিয়ে শেষ করেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ৯.৫১ পয়েন্ট পতন হয়েছে। এই পতনের বাজারেও চাঙ্গাভাব ধরে রেখেছে সাধারণ বিমা খাত।

আমার স্টক সূত্রে জানা গেছে, ডিএসই ২০টি খাতের মধ্যে সব খাত ছাড়িয়ে এককভাবে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের নেতৃত্বে রয়েছে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৭১ কোটি ৪০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৬.৮৫ শতাংশ। আগের দিনও এই খাতটি শীর্ষে ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০টি খাতের মধ্যে ১৯ খাত পেছনে পড়ে থাকলেও অন্যতম বৃহৎ খাত হিসেবে পরিচিত বিমা খাত আগের দিনের ধারাবাহিতকায় চাঙ্গা প্রবণতা অব্যাহত রেখেছে।

আজ এই খাতে মোট লেনদেন হয়েছে ১৪৪ কোটি ২০ লাখ টাকা যা ডিএসইর মোট লেনদেনের ২২.৭৬ শতাংশ। এছাড়া দরবৃদ্ধিতেও বিমা খাত সবগুলো খাতের উপরে অবস্থান করছে। আজ ডিএসইতে শেয়ার দর সর্বোচ্চ বৃদ্ধির তালিকায় ২৫টি কোম্পানির মধ্যে ২২টি বিমা কোম্পানি।
আজ তালিকায় দ্বিতীয়তে অবস্থান করছে আইটি খাত আজ এই খাতের মোট লেনদেন হয়েছে ১২৪ কোটি ৪০ লাখ টাকা যা ডিএসইর মোট লেনদেনের ১৯.৬৩ শতাংশ।

তৃতীয় অবস্থানে আছে জীবন বীমা খাত আজ এই খাতের মোট লেনদেন হয়েছে ৫৪ কোটি ৩৪ লাখ টাকা যা ডিএসইর মোট লেনদেনের ৮.৫৭ শতাংশ।

লেনদেনের শীর্ষ পঞ্চম তালিকায় উঠে আসা অন্যান্য খাতগুলো হলো, ঔষুধ ও রসায়ন, বিবিধ খাত

সর্বশেষ পাওয়া সংবাদ