বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর সিলেটে ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ
advertisement
কর্পোরেট

বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংক ও রাষ্ট্র মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র মধ্যে দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নে প্রাক-অর্থায়ন স্কীম বিষয়ক অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ আনিস উর রহমান এর উপস্থিতিতে এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মোঃ জাবদুল ইসলাম এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবেদুর রহমান সিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার এই প্রাক-অর্থায়ন স্কীমের আওতায় চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নে নতুন ট্যানারি স্থাপন, নতুন শিল্পবর্জ্য পরিশোধনাগার প্রতিষ্ঠা, বিদ্যামন ট্যানারির অবকাঠামো সংস্কার, সম্প্রসারণ ও আধুনিকায়ন, চামড়াজাত পণ্য উৎপাদনের জন্য নতুন অবকাঠামো নির্মাণ এবং বিদ্যমান কারখানার অবকাঠামো সংস্কার ও আধুনিকায়নের জন্য স্বল্প মূনাফায় মেয়াদি বিনিয়োগ সুবিধা প্রদান করা হবে। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাাঁচামাল ক্রয়, বেতন-ভাতা প্রদান, ইউটিলিটি বিল পরিশোধসহ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা, চামড়া ও চামড়াজাত পণ্যশিল্পের সহায়ক প্রতিষ্ঠানসমূহকে নিয়মমাফিক বিভিন্ন মেয়াদের জন্য চলতি মূলধন বিনিয়োগ সুবিধা প্রদান করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ