বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
বাংলাদেশের ৫ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ ম্যানেজার পদে নিয়োগ দেবে এসিআই, ঢাকায় কাজের সুযোগ রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার ফেসবুক লাইভে সরকারের সমালোচনা - সেই নারী উদ্যোক্তাকে নিজ জিম্মায় জামিন দিলেন আদালত ক্রসফায়ার বিতর্কে আইজিপি পদে পরিবর্তনের আভাস - নতুন আইজিপি পদে আলোচনায় যারা মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু মা হারালেন চিত্রনায়িকা পপি আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক
advertisement
শেয়ারবাজার

শমরিতা হসপিটালের সম্পদ পূণ:মূল্যায়নে হিসাব মান লঙ্ঘন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত শমরিতা হসপিটালের স্থায়ী সম্পদ পূণ:মূল্যায়নে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানানো হয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, শমরিতা হসপিটালের জমি ২০১৩ সালে পূণ:মূল্যায়ন করা হয়েছে। এরপরে আর করেনি। কিন্তু আইএএস-১৬ এর প্যারা ৩৪ অনুযায়ি, ওই সম্পদ ২০১৩ সালের পরে ৩-৫ বছর অন্তর পূণ:মূল্যায়ন করা দরকার ছিল।

উল্লেখ্য, ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া শমরিতা হসপিটালের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৯ কোটি ৮২ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদদের মালিকানা ৫৪.৩৬ শতাংশ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ