বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
বাংলাদেশের ৫ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ ম্যানেজার পদে নিয়োগ দেবে এসিআই, ঢাকায় কাজের সুযোগ রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার ফেসবুক লাইভে সরকারের সমালোচনা - সেই নারী উদ্যোক্তাকে নিজ জিম্মায় জামিন দিলেন আদালত ক্রসফায়ার বিতর্কে আইজিপি পদে পরিবর্তনের আভাস - নতুন আইজিপি পদে আলোচনায় যারা মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু মা হারালেন চিত্রনায়িকা পপি আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক
advertisement
শেয়ারবাজার

আনোয়ার গ্যালভানাজিংয়ের ২৮তম এজিএম আজ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ১৭ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ৮০ শতাংশ বোনাস।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০১ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৯ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন ২০২২ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য মোট ১০০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে যার মধ্যে ২০ শতাংশ নগদ ও ৮০ শতাংশ বোনাস। এ সময় কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ৫৪ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৫৬ পয়সা।

সর্বশেষ ৩০ জুন ২০২২ সালে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২১ টাকা ৮১ পয়সা । আগের বছর কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছিল ১৩ টাকা ৩১ পয়সা

▐ সর্বশেষ পাওয়া সংবাদ