বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

ক্রেতা শূন্য ১৪৩ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববারও ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১৪৩ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২২টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। ব্যাংক খাতের ৩৪টি কোম্পানির মধ্যে ২১টি কোম্পানি এবং প্রকৌশল খাতের ১৯টি কোম্পনি ক্রেতাশূন্য।

এছাড়া ক্রেতা হারিয়েছে ঔষুধ খাতের ১৬টি, আর্থিক খাতের ১৫টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১০টি, বীমা খাতের ৭টি, খাদ্য খাতের ৫টি, সিমেন্ট খাতের ৪টি,সিরামিক, বিবিধ, কাগজ ও টেলিকমিউনিকেশন খাতের ৩টি কেম্পানি ক্রেতাশূন্য।

সর্বশেষ পাওয়া সংবাদ