বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

আজ শেষ হচ্ছে ঢাকা ব্যাংক পারপেচুয়াল বন্ডের সাবস্ক্রিপশন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের ২০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের সাবস্ক্রিপশন শেষ হবে আজ বিকাল ৫টায়। এ বন্ডের সাবস্ক্রিপশন শুরু হয় চলতি বছরের ৮ জানুয়ারি সকাল ১০টায়। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৪১তম কমিশন সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ব্যাংকের ২০০ কোটি টাকার আনসিকিউরড, কন্টিনজেন্ট কনভার্টেবল, ফ্লোটিং রেটবিশিষ্ট পারপেচুয়াল বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিশন। বন্ডটির ১৮০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট ও অবশিষ্ট ২০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিযোগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে এ বন্ড ইস্যু করা হবে। বন্ডটির কুপন হার হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ