সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩ টি কোম্পানির ৩১ কোটি ৭৬ লক্ষ ৫৪ হাজার ৮৬০ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে| ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৩৬ কোটি ৪৮ লক্ষ ৪৩ হাজার ৩২৭ টাকা|
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২৪.৬৩ পয়েন্ট বেড়ে ৫২৫৫.০০ ডিএস-৩০ মূল্য সূচক ৩.১৬ পয়েন্ট বেড়ে ১৯৮৪.২১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮.৭৪ পয়েন্ট বেড়ে ১০৬৬.৭৩ পয়ন্টে দাঁড়িয়েছে| লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৯ টির, কমেছে ৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টি কোম্পানীর শেয়ার|
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- খান ব্রাদার্স পিপি, সিটি ব্যাংক, একমী পেস্টিসাইড, তৌফিকা ফুড, মীর আখতার, গোল্ডেন সন, শাহাজীবাজার পাওয়ার, ডমিনেজ স্টিল, বিবিএস কেবলস ও পাইওনিয়র ইন্সু: |
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- কপারটেক ইন্ডা:, মীর আখতার, ন্যাশনাল পলিমার, ফনিক্স ফাইন্যান্স ১ম মি. ফা., নাহী কেমিক্যাল, গোল্ডেন সন, শেফার্ড ইন্ডা:, বিবিএস, ইফাদ অটোস ও পাইওনিয়র ইন্সু: |
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আরামিট সিমেন্ট, ব্যাংক এশিয়া, সিএপিএম বিডিবিএল মি. ফা., এটলাস বাংলাদেশ, কেডিএস এক্সেসরীজ, সেন্ট্রাল ইন্সু:, খান ব্রাদার্স পিপি, জিলবাংলা সুগার মিল, রহিম টেক্সটাইল ও এনবিএল|
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৮৫৫৩১৬৮২১৯৬৬.০০।