মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী
শেয়ার বাজার

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। আগামী তিন বছরের জন্য এ নিয়োগে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
সোমবার (৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. এর ১১১২তম পর্ষদ সভায় যোগদান করেন তিনি।
 
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ৩০ মার্চ ২০২৬ তারিখে ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসাবে তাঁর নিয়োগ অনুমোদন দেন। 
 
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান, এসপিপি, পিবিজিএম, এনডব্লিউসি, পিএসসি ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি নেতৃত্ব, পেশাদারিত্ব ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
 
বর্তমান দায়িত্বে যোগদানের পূর্বে তিনি ২০২২, ২০২৩-২৪ এবং ২০২৬ সালে ৩টি পদাতিক ব্রিগেডে কমান্ডার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি পদাতিক ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন।
 
স্টাফ পর্যায়ে তাঁর অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ। তিনি একটি পদাতিক ব্রিগেডে জেনারেল স্টাফ অফিসার (অপারেশনস)-৩ এবং ব্রিগেড মেজর (চিফ অপারেশন অফিসার) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে পরিচালক (পরিকল্পনা), একটি পদাতিক ডিভিশনে কর্নেল স্টাফ (চিফ অপারেশন অফিসার) এবং রাষ্ট্রপতির সচিবালয়ে মাননীয় রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব (এএমএসপি) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
 
প্রশিক্ষণ ও একাডেমিক ক্ষেত্রেও তিনি সমানভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি), মিরপুরে ডিরেক্টিং স্টাফ এবং সিনিয়র ইন্সট্রাক্টর (ক্লাস ‘এ’) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে আইভরি কোস্টে BANBAT-4 এ কোম্পানি সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে একবার এবং সিরিয়ার UNSMIS ও আইভরি কোস্টের UNOCI মিশনে দু’বার মিলিটারি অবজারভার হিসেবে কর্মরত ছিলেন।
 
তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি ডিএসসিএসসি, মিরপুর থেকে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স, চীনের নানজিং আর্মি কমান্ড কলেজ থেকে আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ন্যাশনাল ওয়ার কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন।
 
ব্যক্তিগত জীবনে তিনি নাজিয়া আহমেদে সঙ্গে বিবাহিত এবং দুই কন্যা-সৈয়দা মুমতাহিনা রহমান ও সৈয়দা ওয়াসিফা রহমানের জনক।
 
 
 
 
 
 

এই সম্পর্কিত আরো

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী