বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২ ১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: - কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার ২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু 3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd. জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি
আইন-আদালত

রিমান্ড ও জামিন নামঞ্জুর:

শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) আনার পর তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে তার রিমান্ড ও জামিন সংক্রান্ত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
 
এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দুই দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন। অপর দিকে তার আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। 
 
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে, তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
আসামিপক্ষের আইনজীবী হামিদুল মিজবাহ বলেন, উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন। সংবিধান অনুযায়ী স্পিকার হিসেবে শপথ নিয়েছেন। উনার বিরুদ্ধে হত্যাচেষ্টা যে মামলা তা লালবাগের, আমরা সেই মামলায় জামিন চেয়েছিলাম।  
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সহযোগী ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তাকে আত্মগোপন থেকে পুলিশ গ্রেপ্তার করে। জুলাইয়ে হত্যা ও নির্যাতনের পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত। এ জন্য তার রিমান্ড চাওয়া
 
এর আগে আজ ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে লালবাগ থানার ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলে পুলিশ।
 
দুপুর ১টা ৫৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিরীন শারমিন চৌধুরীকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। এসময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর আগে শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
 
রিমান্ড আবেদনে ডিবি জানিয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালবাগের আজিমপুর সরকারি কলোনি এলাকায় নিরস্ত্র ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল করছিল। এসময় আন্দোলন দমনের উদ্দেশে পুলিশ ও অজ্ঞাতনামা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করেন। এ ঘটনায় আন্দোলনকারী আশরাফুল ফাহিমের বাম চোখ, মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে। এ ঘটনায় ২০২৫ সালের ১৭ জুলাই লালবাগ থানায় মামলা করেন ফাহিম।
 
মামলায় বাদীর অভিযোগ, আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিপ্লব বড়ুয়া, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনা ও নির্দেশে পুলিশ সদস্য এবং অজ্ঞাতনামা ব্যক্তিরা আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করেন। এ মামলায় শিরীন শারমীন চৌধুরী ৩ নম্বর আসামি।

এই সম্পর্কিত আরো

বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২

১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি

স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন

সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু

3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd.

জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি