বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
শেয়ার বাজার

সূচকের পতনে লেনদেন শেষ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও  টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
 
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪  টি কোম্পানির ২৫  কোটি ৭২  লক্ষ ৮৩  হাজার ৬২৯ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬২৫  কোটি ৯৯  লক্ষ  ৫২  হাজার ১১৪  টাকা।
 
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৫৩.০৫  পয়েন্ট কমে ৫২১৯.৭৪  ডিএস-৩০ মূল্য সূচক ২১.২৯  পয়েন্ট কমে ১৯৮০.৩৬  পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.৮৮  পয়েন্ট কমে ১০৫৯.৫৮ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৫ টির, কমেছে ৩০৬  টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩  টি কোম্পানীর শেয়ার।    
  
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: খান ব্রাদার্স  পিপি, সামিট এলায়েন্স পোর্ট, একমী পেস্টিসাইড,  সিটি  ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, টেকনো ড্রাগ,  বিডি কম, ব্র্যাক ব্যাংক, ইনটেক  লি: ও এশিয়াটিক  ল্যাব।   
 
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: জনতা  ইন্সু:, ডেফোডিল  কম্পিউটার, সোনারগাও টেক্সটাইল,  ফার কেমিক্যাল, কেডিএস এক্সেসরিজ, ট্রাস্ট ইসলামি  লাইফ  ইন্সু:, ওরিয়ন ইনফিউশন, গ্লোবাল  ইন্সু:,  এডিএন টেলিকম ও বিডি কম।     
 
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:  প্রিমিয়ার  লিজিং,  রিজেন টেক্স, ফার্স্ট  ফাইন্যান্স, ফ্যামিলি টেক্স, জেনারেশন নেক্সট, নূরানী  ডায়িং,  এবি  ব্যাংক  ১ম  মি. ফা., অ্যাপোলো  ইস্পাত, সিএনএ টেক্স  ও  ফারইস্ট  ফাইন্যান্স।
 
আজ ডিএসই’র বাজার মূলধন:  ৬৮৯৩৯৯৮৫৮৭৬৫৫.০০।
 
 
 
 

এই সম্পর্কিত আরো