বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
কর্পোরেট সংবাদ

প্রবাসীদের স্বপ্নের সারথি ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ব্যাংকিং সেক্টরে বর্তমানে এক গুরুত্বপূর্ণ অংশীদার। বিশেষ করে রেমিট্যান্স খাতে এই ব্যাংকের অবদান দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে প্রতিনিয়ত শক্তিশালী করছে।
 
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় ২ কোটি প্রবাসীর মধ্যে প্রায় ৫০ লাখ প্রবাসী তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠাতে এই ব্যাংকটিকে বেছে নিয়েছেন। এই বিশাল সংখ্যক প্রবাসী গ্রাহকের আস্থা অর্জন করা সম্ভব হয়েছে ব্যাংকের স্বচ্ছ লেনদেন ব্যবস্থা এবং দ্রুততম সময়ে প্রিয়জনের কাছে টাকা পৌঁছে দেওয়ার নিশ্চয়তার কারণে। ২০২৫ সালে প্রবাসী গ্রাহকরা দেশে পাঠানো কষ্টার্জিত অর্থের পরিমাণ প্রায় ৩৩ বিলিয়ন ডলার যা প্রায় ৪ হাজার ২৬ বিলিয়ন টাকার সমপরিমাণ। এর মধ্যে ইসলামী ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে ৬ হাজার ২০৪ মিলিয়ন ডলার যা প্রায় ৭৫৬ বিলিয়ন টাকার সমপরিমাণ।  
 
বর্তমানে ব্যাংকের ৩ কোটির অধিক গ্রাহকের ১ লাখ ৮৬ হাজার কোটি টাকার আমানত দেশের ব্যাংকিং খাতের জন্য একটি অনন্য মাইলফলক। শরী'আহ ভিত্তিক ব্যাংকিংয়ের প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন দেখা যায় এর আমানত সংগ্রহে। দেশের ইসলামী ব্যাংকগুলোর মোট ডিপোজিটের প্রায় ৩৯ শতাংশই এককভাবে ধারণ করছে ইসলামী ব্যাংক। এই বিপুল পরিমাণ আমানত ব্যাংকটিকে দেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের সুযোগ করে দিচ্ছে।
 
দেশের জিডিপিতে এই ব্যাংকের অবদান অনস্বীকার্য। আমদানি ও রপ্তানি বাণিজ্যে ইসলামী ব্যাংক শীর্ষস্থানীয় ভূমিকা পালন করছে, যা দেশের সরবরাহ শৃঙ্খলকে সচল রাখছে। শুধু বড় শিল্প নয়, দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত এসএমই খাতে ব্যাংকটির নিবিড় বিনিয়োগ, নতুন উদ্যোক্তা তৈরিতে বিপ্লব ঘটিয়েছে। বিশেষ করে পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা হয়েছে। এর ফলে সৃষ্টি হয়েছে লাখো মানুষের কর্মসংস্থান, যা দারিদ্র্য বিমোচনে সরাসরি ভূমিকা রাখছে।
 
আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রানজেকশন ভলিউমেও ব্যাংকটি অগ্রনী ভুমিকা রাখছে। ডিজিটাল ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসায় লেনদেনের গতি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। টেকসই প্রবৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের এই ধারা অব্যাহত রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সামনের দিনগুলোতে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে—এমনটাই আজ সর্বজন স্বীকৃত। ৩ কোটি গ্রাহকের এই বিশাল পরিবার ও প্রবাসীদের অটুট বিশ্বাসই ব্যাংকটির আগামীর পথচলার প্রধান শক্তি।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে