সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯১টি কোম্পানির ৩১ কোটি ২২ লক্ষ ৬৫ হাজার ৬৮২ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৪৭ কোটি ২৮ লক্ষ ২৩ হাজার ৬০০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪৫.৪৪ পয়েন্ট বেড়ে ৫৬০০.২৭ ডিএস-৩০ মূল্য সূচক ১৭.৬০ পয়েন্ট বেড়ে ২১৬৯.৪৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.২৫ পয়েন্ট বেড়ে ১১১৬.১৯ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৯ টির, কমেছে ৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সিটি ব্যাংক, রবি আজিয়াটা, ওরিয়ন ইনফো:, খান ব্রাদার্স পিপি, ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ইবিএল, এসিআই ও স্কয়ার ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইনটেক লি:, শাইনপুকুর সিরামিকস, আইএসএন লি:, খান ব্রাদার্স পিপি, পপুলার ১ম মি. ফা., এবি ব্যাকং ১ম মি. ফা., কনফিডেন্স সিমেন্ট, বিডি অটোকারস, আইএফআইসি ও বিডি কম।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিডি ওয়েল্ডিং, পিডিএল, আইসিবি এমপ্লয়ী মি. ফা-১,স্কীম-১., জাহিন স্পিনিং, এশিয়াটিক ল্যাব, আনলিমা ইয়ার্ন, রিং সাইন, সমতা লেদার, এআইবিএল ১ম ইসলামি মি. ফা. ও আইএফআইএল ইসলামি মি. ফা-১।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭১৮৩৬৪৮১১৭৮৪১.০০ ।