বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য ওয়েস্টার্ন ইউনিয়নের বাই সাইকেল অফার ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী ২৩,৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী জমি লিখে না দেয়ায় দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগে নাতি গ্রেফতার দুই মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা; পরিচালন নগদ প্রবাহে বড় উন্নতি আরএকে সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ একমি ল্যাবরেটিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
রাজনীতি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 
 
রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
 
ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণে সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ঢাকা উত্তরে (ডিএনসিসি) লড়বেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।
 
এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) মোবাশ্বের আলী, সিলেট সিটি করপোরেশনে (সিসিক) আবদুর রহমান আফজাল ও কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) তরিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, আগামী ৬ মাসের মধ্যে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব। সে লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে বাকি সিটি করপোরেশন ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এ সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার করার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেগুলোকে দলীয়করণ করে বিএনপি কুক্ষিগত করে ফেলেছে।
 
এক প্রশ্নের জবাবে তিনি জানান, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। তবে স্থানীয় সরকার নির্বাচনে জোট হবে কিনা, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। এ সময় বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সিটি করপোরেশন নির্বাচন হলে সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কিনা, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
 
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন, দলীয় প্রশাসকেরা কোনোভাবে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে পারবেন না, দলীয় মার্কায় নির্বাচন করা যাবে না। জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। কারচুপি করা যাবে না। এ সময় আওয়ামী লীগের দোসররা কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি।
 
এছাড়াও অন্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, নির্বাচিত হওয়ার পর বিএনপি গণতান্ত্রিক উত্তরণের নির্বাচনের প্রক্রিয়ায় না গিয়ে প্রশাসক নিয়োগের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার প্রচেষ্টা দেখাচ্ছে। এটি স্বৈরাচারের পথে হাঁটার নীলনকশা। নিজের পছন্দের মানুষকে নির্বাচিত করার ষড়যন্ত্র। তাই স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে দলীয় প্রতীকে নির্বাচন না দেয়ার দাবি জানান তিনি।
 
সংবাদ সম্মেলনে এনসিপি মনোনীত ৫ মেয়র প্রার্থী ছাড়াও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ অনেকে উপস্থিত ছিলেন।
 
 
 
 

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য ওয়েস্টার্ন ইউনিয়নের বাই সাইকেল অফার

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

২৩,৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী

জমি লিখে না দেয়ায় দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগে নাতি গ্রেফতার

দুই মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা; পরিচালন নগদ প্রবাহে বড় উন্নতি

আরএকে সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

একমি ল্যাবরেটিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ