সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৬ শেয়ারের দর কমেছে। টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩ টি কোম্পানির ৩৪ কোটি ৪ লক্ষ ৫৭ হাজার ৪৩ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৩৫ কোটি ৭৭ লক্ষ ৮৩ হাজার ৫৭৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৫১.৪৫ পয়েন্ট কমে ৫৫১৯.১৪ ডিএস-৩০ মূল্য সূচক ১৬.২০ পয়েন্ট কমে ২১১০.০৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১১.৮৮ পয়েন্ট কমে ১১০৫.২৮ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২ টির, কমেছে ২৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: স্কয়ার ফার্মা, এশিয়াটিক ল্যাব, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, প্রগতি লাইফ ইন্সু:, মুন্নু ফেব্রিকস, ওরিয়ন ইনফিশন, ব্র্যাক ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, ও কে অ্যান্ড কিউ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: নাহী অ্যালুমিনিয়াম, বিবিএস, প্রগতি লাইফ ইন্সু:, ডেফোডিল কম্পিউটারস, পপুলার লাইফ ইন্সু:, বিবিএস কেবলস, সায়হাম কটন, ইফাদ অটোস, সার্প ইন্ডা: ও বিডি অটোকারস।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনিয়ন ক্যাপিটাল, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি, জেনারেশন নেক্সট, আইসিবি ইসলামি ব্যাংক, ওয়ান ব্যাংক পিএলসি, নূরানী ডাইয়িং, এফএএস ফাইন্যান্স, ইন্টা: লিজিং ও পিপলস লিজিং।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৭১৩৭০৮০৯২১৮৪৫.০০।