সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ডিএসইর নতুন সিএফও আবিদ হোসেন খান সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান শবে বরাতের তাৎপর্য জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ - খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ আদালতের নির্দেশ অমান্য - যুক্তরাষ্ট্র না ছাড়ায় এক অভিবাসীর বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা ট্রাম্প প্রশাসনের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত
শেয়ার বাজার

বিডি ল্যাম্পসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) লিমিটেড ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

রবিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ নভেম্বর।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮১ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১০ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১ কোটি ৫ লাখ ২৭ হাজার ৮৭৭।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ আগস্ট, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৬১.৮৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৯.৮৯ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীর হাতে রয়েছে .০৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৮.২২ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৯৮.২ টাকা থেকে ১৭৯ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১৬৫ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১৬৬ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ১৫২.৭ টাকা। ১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এই সম্পর্কিত আরো

ডিএসইর নতুন সিএফও আবিদ হোসেন খান

সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান

শবে বরাতের তাৎপর্য

জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ

আদালতের নির্দেশ অমান্য যুক্তরাষ্ট্র না ছাড়ায় এক অভিবাসীর বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা ট্রাম্প প্রশাসনের

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান

নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি

জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত