সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ডিএসইর নতুন সিএফও আবিদ হোসেন খান সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান শবে বরাতের তাৎপর্য জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ - খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ আদালতের নির্দেশ অমান্য - যুক্তরাষ্ট্র না ছাড়ায় এক অভিবাসীর বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা ট্রাম্প প্রশাসনের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত
শেয়ার বাজার

ক্রাউন সিমেন্টের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৯ অক্টোবর, ২০২৫ বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আলোচ্য হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা যা ২০২৩ সালে হয়েছিল ৪ টাকা ১১ পয়সা, ২০২২ সাল লোকশান ছিল (১.৫৪) টাকা, ২০২১ সালে ছিল ৫ টাকা ৭৯ পয়সা ও ২০২০ সালে লোকশান ছিল (.৮৯) পয়সা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ৫৬ টাকা ৯৯ পয়সা যা ২০২৩ সালে ছিল ৫২ টাকা ২২ পয়সা, ২০২২ সালে ছিল ৪৯ টাকা ১৮ পয়সা, ২০২১ সালে ছিল ৫২ টাকা ৬৯ পয়সা ও ২০২০ সালে ছিল ৪৬ টাকা ৩৮ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ২১ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ২০ শতাংশ নগদ, ২০২২ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ২০ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৫০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১১ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৪৮ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১৪ কোটি ৮৫ লাখ।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৫২.২২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৮.৫৩ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীর হাতে রয়েছে .০৫ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৯.০২ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৪০ টাকা থেকে ৬৬.৭ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৫৩.৫ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৫৩ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ৫২ টাকা। ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এই সম্পর্কিত আরো

ডিএসইর নতুন সিএফও আবিদ হোসেন খান

সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান

শবে বরাতের তাৎপর্য

জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ

আদালতের নির্দেশ অমান্য যুক্তরাষ্ট্র না ছাড়ায় এক অভিবাসীর বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা ট্রাম্প প্রশাসনের

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান

নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি

জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত