বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
শেয়ার বাজার

সেনা ইন্স্যুরেন্সে নতুন চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি সেনা ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। কোম্পানিটির চেয়ারম্যান হিসাবে মেজর জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন নির্বাচিত হয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.২৯ টাকা যা ২০২৩ সালে ছিল ৩.৪২ টাকা, ২০২২ সাল ছিল ২.৮৬ টাকা, ২০২১ সালে ছিল ৩.৮৩ টাকা ও ২০২০ সালে ছিল ৩.৯৩ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ২৫.১৬ টাকা যা ২০২৩ সালে ছিল ২২.৪৩ টাকা, ২০২২ সালে ছিল ২০.১৭ টাকা, ২০২১ সালে ছিল ২৬.৯৯ টাকা ও ২০২০ সালে ছিল ২১.০৯ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১৫ শতাংশ নগদ, ২০২৩ সালে ১৩.৫ শতাংশ নগদ, ২০২২ সালে ১২ শতাংশ নগদ এবং ২০২১ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০২১ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৪০ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার ৪ কোটি এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ৬০ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ আগস্ট, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৬০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১২.৭২ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৭.২৮ শতাংশ শেয়ার।

এই সম্পর্কিত আরো