মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
শেয়ার বাজার

৮০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ইস্টার্ন ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাসেল-৩ অনুযায়ি টায়ার-২ ক্যাপিটাল শক্তিশালী করার জন্য এই বন্ড ইস্যু করা হবে। কোম্পানিটির বোর্ড বন্ড ইস্যুর মাধ্যমে ৮০০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। ৭ বছর মেয়াদি বন্ডটির বৈশিষ্ট্য হবে- আনসিকিউরিড, নন-কানভার্টেবল, ফুল্লি রিডিমঅ্যাবল ও ফ্লোটিং রেট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৮৬ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ৫.০৭ টাকা, ২০২২ সাল ছিল ৪.৭৭ টাকা, ২০২১ সালে ছিল ৫.০৩ টাকা ও ২০২০ সালে ছিল ৫.১৫ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ৩১.৬৩ টাকা যা ২০২৩ সালে ছিল ৩৩.৫৭ টাকা, ২০২২ সালে ৩৩.৩৩ ছিল টাকা, ২০২১ সালে ছিল ৩৩.১৭ টাকা ও ২০২০ সালে ছিল ৩৬.২৮ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১৭.৫০ শতাংশ নগদ ও ১৭.৫০ শতাংশ স্টক, ২০২৩ সালে ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ স্টক, ২০২২ সালে ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ স্টক, ২০২১ সালে ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ স্টক এবং ২০২০ সালে ১৭.৫০ শতাংশ নগদ ও ১৭.৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২৫০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯৩ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৫৯৫ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১৫৯ কোটি ৫৮ লাখ ১৩ হাজার ৩৮৮।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ মে, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩১.৪৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪৩.৬২ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .৪৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৪.৫১ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ২০.৭০ টাকা থেকে ৩০.২০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২৫ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২৫ টাকা। ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান