মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
শেয়ার বাজার

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা রবিবার (২১ সেপ্টেম্বর, ২০২৫) দুপুর ১২টায় অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২৪ সালের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ অর্থাৎ প্রতি ১০ টি শেয়ারের জন্য ১টি শেয়ার অনুমোদন করেছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান ডঃ খন্দকার শওকত হোসেন এবং সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালকবৃন্দ, উদ্যোগক্তাগণ, অডিট কমিটির চেয়ারম্যান, উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ এবং সাথে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও কোম্পানী সেক্রেটারী মোঃ সরোয়ার কামাল, এফসিএস। উক্ত সভায় কোম্পানীর চেয়ারম্যান ডঃ খন্দকার শওকত হোসেন আগামী দিনগুলোতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

ন্যাশনাল হাউজিং দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি যাহা প্রধানত গৃহ ঋণ ব্যবসার সাথে জড়িত।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .০৩ পয়সা, ২০২৩ সালের সমাপ্ত বছরে যা হয়েছিল ১.০৩ টাকা, ২০২২ সালে ছিল ২.২৫ টাকা, ২০২১ সালে ছিল ছিল ২.২৩ টাকা ও ২০২০ সালে আয় হয়েছিল ২.৭৫ টাকা।

কোম্পানিটির ২০২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ১৭.৯৫ টাকা যা ২০২৩ সালে সমাপ্ত বছরে হয়েছিল ১৮.৯৩ টাকা, ২০২২ সালে ছিল ১৯.৪০ টাকা, ২০২১ সালে ছিল ১৮.৬৫ টাকা ও ২০২০ সালে ছিল ১৭.৯১ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে যা ২০২৩ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে ১৫ শতাংশ নগদ, ২০১১ সালে ১৫ শতাংশ নগদ, ২০২০ সালে ১৫ শতাংশ নগদ এবং ২০১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৯ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১১৭ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার ১১ কোটি ৭০ লাখ ৩১ হাজার ২০০ এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ১০৪ কোটি ৪৬ লাখ টাকা।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ আগস্ট, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪৫.৭৫ শতাংশ শেয়ার, সরকারী বিনিয়োগকারীর হাতে রয়েছে ৯.৩৪ টাকা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৪.৭৭ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩০.১৪ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ১৯.৯০ টাকা থেকে ৩১.৬ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২৪.৭ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২৪.৭ টাকা। ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান