মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
শেয়ার বাজার

বে লিজিংয়ের উদ্যোক্তার শেয়ার ক্রয়

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এক উদ্যোক্তা পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা রায়য়ান কবির তার ঘোষিত ১৫ লাখ শেয়ারের মধ্যে ১৪ লাখ ৯৯ হাজার ৯৯০টি শেয়ার ক্রয় করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করেছেন তিনি। গত ২৮ আগস্ট, ২০২৫ তিনি উল্লেখিত পরিমাণ ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকশান হয়েছে (৩১.১৬) টাকা, ২০২৩ সালের সমাপ্ত বছরে যা হয়েছিল (৫.৮৮) টাকা, ২০২২ সালে ছিল (৫.৮৮) টাকা, ২০২১ সালে ছিল ছিল (.৯৯) টাকা ও ২০২০ সালে আয় হয়েছিল ১.১৪ টাকা।

কোম্পানিটির ২০২৪ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি নিট দায় হয়েছে (২৫.২০) টাকা যা ২০২৩ সালে সমাপ্ত বছরে যা সম্পদ হয়েছিল ৬.০১ টাকা, ২০২২ সালে ছিল ১১.৯৩ টাকা, ২০২১ সালে ছিল ১৭.৮২ টাকা ও ২০২০ সালে ছিল ১৯.৮০ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২০ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০১৯ সালে ৭.৫ শতাংশ নগদ ও ২.৫ শতাংশ স্টক, ২০১৮ সালে ১০ শতাংশ নগদ, ২০১৭ সালে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক এবং ২০১৬ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। উল্লেখ্য যে কোম্পানিটি ২০২১ -২৪ সালের লভ্যাংশ সংক্রান্ত কোনো তথ্য কেম্পানির ওয়েব সাইটে পাওয়া যায় নি।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৩০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৯ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৪০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার ১৪ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৪৪৩ এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল (৬৮) কোটি (৩০) লাখ টাকা।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ আগস্ট, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ১৯.৬৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৫.৬৮ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫৪.৬৮ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৩.৫ টাকা থেকে ১১.৩ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৪.১ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪.১ টাকা। ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান