বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
শেয়ার বাজার

প্রিমিয়ার ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ১ টাকা ৩৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৯৪ পয়সা আয় হয়েছিল।

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১১ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৫৮ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন,২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৫৩ পয়সা যা আগের বছর একই সময় ছিল ২২ টাকা ৩২ পয়সা।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.০৩ টাকা, ২০২৩ সালের সমাপ্ত বছরে যা হয়েছিল ৩ টাকা ৩৭ পয়সা, ২০২২ সালে ছিল ৩ টাকা ৪২ পয়সা, ২০২১ সালে ছিল ৩ টাকা ১৫ পয়সা ও ২০২০ সালে ছিল ২ টাকা ১৩ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালের সমাপ্ত তৃতীয় প্রান্তিকে হয়েছে ২২.৭৯ টাকা যা ২০২৩ সালে সমাপ্ত বছরে হয়েছিল ২২.০৮ টাকা, ২০২২ সালে ছিল ২১.৬৪ টাকা, ২০২১ সালে ছিল ২১.৪৪ টাকা ও ২০২০ সালে ছিল ২১.০২ টাকা।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১৫০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৭ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১২৩৩ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১২৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ১৩৩।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩২.৯৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২২.৩৮ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪৪.৩৫ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৬.৫ টাকা থেকে ১০.৬ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৬.৯ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৬.৯ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ৬.৮ টাকা। ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এই সম্পর্কিত আরো