বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো : - সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড ভারত-ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল পাচারকৃত সম্পদ ফেরাতে জাতিসংঘে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির ভোটে দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ: রফিকুল ইসলাম রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে কিশোর নিহত সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি টাকা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসীদের ভিসা স্থগিতাদেশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’
শেয়ার বাজার

প্রিমিয়ার লিজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৪ আগস্ট বিকাল সাড়ে ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম (জানুয়ারি’২৫-মার্চ’২৫) এবং ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল’২৫ থেকে জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া, একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৩০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৫ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৩৩ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার ১৩ কোটি ২৯ লাখ ৭০ হাজার ২১০।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ জুন, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ২২.৭৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৩.২৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫৪ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২.৭ টাকা থেকে ৫.৫ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২.৮ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২.৬ টাকা এবং সর্বশেষ লেনদেনের দর ছিল ২.৯ টাকা। ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এই সম্পর্কিত আরো

আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো : সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

ভারত-ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাচারকৃত সম্পদ ফেরাতে জাতিসংঘে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

১২ ফেব্রুয়ারির ভোটে দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ: রফিকুল ইসলাম

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে কিশোর নিহত

সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার

স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি টাকা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক

উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসীদের ভিসা স্থগিতাদেশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’