বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
শেয়ার বাজার

ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত সময়ের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচ্য বছরের জন্য প্রতিষ্ঠানটি ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ০৯ পয়সা। এছাড়া, গত ৩০ জুন,২০২৫ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ২০ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি লোকশান হয়েছে (২.০৯) টাকা যা ২০২৩ সালে আয় হয়েছিল ৩৮ পয়সা, ২০২২ সালে ছিল ৫০ পয়সা, ২০২১ সালে ছিল ৩২ পয়সা ও ২০২০ সালে ছিল ২৬ পয়সা।

এই সম্পর্কিত আরো