সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক গেইনারে ’বি’ ক্যাটাগরির প্রাধান্য

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে আধিপত্য বিস্তার করেছে ’বি’ ক্যাটারির কোম্পানি। টপটেন গেইনার তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৭টিই বি ক্যাটাগরি কোম্পানি।

গত সপ্তাহে টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫২.১৪ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৫০ কোটি ২১ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ৪ লাখ ২ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪০.৩০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৯ কোটি ৪৬ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৮৯ লাখ টাকা।

অলিম্পিক অ্যাক্সেসরিজ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩৫.৩৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৬ কোটি ১১ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ২২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ফুটওয়্যার, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, ন্যাশনাল ফিড, সেন্ট্রাল ফার্মা, সমতা লেদার ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ