বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড পুঁজিবাজারের জন্য মূলতঃ ট্রেডিং প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে ট্রেডিং প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। এর পাশাপাশি ডিএসই বিভিন্ন ধরণের প্রশিক্ষণ ও গবেষনাধর্মী কাজও করে থাকে৷ ডিএসই আগামীতে আর্মি ইন্সটিটিউট অব বিজনেস স্টাডিজের সঙ্গে এবিষয়ে কাজ করবে। আপনারা আগামী দিনের ভবিষ্যত। পুঁজিবাজারে গবেষণা ও পরামর্শদাতা হিসেবে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে।

পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে আজ (৯ নভেম্বর) সাভারের আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক কর্মশালায় ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ এসব কথা বলেন৷

এসময় উপস্থিত ছিলেন আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিজি মেজর জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান (অব:) এমবিএ, ট্রেনিং একাডেমির প্রধান সৈয়দ আল আমিন রহমান৷

তিনি বলেন, আজকের এ সচেতনতামূলক অনুষ্ঠানে পুঁজিবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা ও পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, পুঁজিবাজারের প্রবৃদ্ধি, বিনিয়োগ কৌশল এবং প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে যে আলোকপাত করা হবে তা থেকে আপনার শিক্ষাক্ষেএের পাশাপাশি ভবিষ্যতে কর্মক্ষেএ গড়তে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি৷

আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিজি মেজর জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান (অবঃ), এমবিএ বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশের প্রধান ও প্রাচীণতম পুঁজিবাজার৷ স্টক এক্সচেঞ্জের কার্যক্রম অনেক বৃহত। এখানে বিশ্বখ্যাত নাসডাক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রেডিং কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে৷
তিনি আরো বলেন, পুঁজিবাজারের মাধ্যমে দেশের ছোট বড় সব ধরনের শিল্পায়ন প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টি হয় এই পুঁজিবাজারের মাধ্যমেই৷ আমরা পর্যায়ক্রমে আমাদের সকল শিক্ষাথীদের এধরণের সচেতনতামূলক প্রোগ্রামে অন্তৰ্ভুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন৷

পরে পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান৷ মূল প্রবন্ধে তিনি পুঁজিবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা ও পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, পুঁজিবাজারের প্রবৃদ্ধি এবং বিনিয়োগ কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এবং পুঁজিবাজার বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান সিপিএ ৷

▐ সর্বশেষ পাওয়া সংবাদ