বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

এডিএন গেটওয়ের শেয়ার অধিগ্রহণ করবে এডিএন টেলিকম

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ এডিএন ইন্টারন্যাশনাল গেটওয়ের ৪০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে। শেয়ার অধিগ্রহণের জন্য কোম্পানির পর্ষদ ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এডিএন ইন্টারন্যাশনাল গেটওয়ের শেয়ার অধিগ্রহণের পর এডিএন টেলিকম কোম্পানিটির ৪০ থেকে ৮০ শতাংশ মালিকানা হবে। এর ফলে ইন্টারন্যাশনাল গেটওয়ে কোম্পানিটির সহযোগী কোম্পানিতে পরিণত হবে।

এডিএন ইন্টারন্যাশনাল গেটওয়ে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বিটিআরসি থেকে লাইসেন্স পেয়েছে।

কোম্পানিটি আরও জানায়, প্রস্তাবিত শেয়ার অধিগ্রহণ প্রক্রিয়া উভয় কোম্পানিকে সফলতার দিকে নিয়ে যাবে এবং মার্কেটে তাদের একটি শক্তিশালী অবস্থান তৈরী করবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ