মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
শেয়ার বাজার

এশিয়া ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্সুরেন্স পিএলসি চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচ্য ২০২৪-২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা যা আগের হিসাব বছরে একই সময় হয়েছিল ৩৭ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৫ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) দাড়িয়েছে ২৯.৮৭ টাকা যা ৩১ ডিসেম্বর, ২০২৪ সালে ছিল ২৯.৬৩ টাকা।

কাম্পানির আর্থিক প্রতিবেন অনুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৮ টাকা, ২০২৩ সালের সমাপ্ত বছরে যা হয়েছিল ২.০২ টাকা, ২০২২ সালে ছিল ২.০৯ টাকা, ২০২১ সালে ছিল ছিল ৩.২৯ টাকা ও ২০২০ সালে হয়েছিল ২.৩৪ টাকা।

কোম্পানিটির ২০২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক শেষে শেয়ার প্রতি নিট সম্প (এনএভি) হয়েছে ২৮.৫৫ টাকা যা ২০২৩ সালে সমাপ্ত বছরে হয়েছিল ২৭.৪০ টাকা, ২০২২ সালে ছিল ২৬.৮৮ টাকা, ২০২১ সালে ছিল ২৬.৫৭ টাকা ও ২০২০ সালে ছিল ২৪.৫২ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে দিয়েছে ১১ শতাংশ নগদ, ২০২২ সালে ১১ শতাংশ নগদ, ২০২১ সালে ১৫ শতাংশ নগদ, ২০২০ সালে ১২ শতাংশ নগদ এবং ২০১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৯ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৫৭ কোটি ১০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৪ কোটি ৭০ লাখ ৬৯ হাজার ৮৮৫ এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ৪২ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ মে, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪২.৬৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৬.৬৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫০.০৭ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২১ টাকা থেকে ৪০.১০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২৪.২০ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২৩.৫০ টাকা। ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা