বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
শেয়ার বাজার

৭৭৫ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করবে ইউসিবি

পুজিবাজার ডেস্ক: মূলধন ভিত্তি শক্তিশালী করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির পরিচালনা পর্ষদ কৌশলগত বিনিয়োগকারীর অনুকূলে ৭৭৫ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ইউসিবি পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ সমপরিমাণ শেয়ার ইস্যু করবে। ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৫৫০ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা। এর অর্ধেক অর্থাৎ ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকার নতুন শেয়ার কৌশলগত বিনিয়োগকারীর অনুকূলে ইস্যু করবে ইউসিবি।

অন্যদিকে, ব্যাংকটি দুটি বিদ্যমান শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের অফার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এছাড়া ইউসিবির পর্ষদ অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি থেকে ৫ হাজার কোটি টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা যা ২০২৩ সালে ছিল ১.৫২ টাকা, ২০২২ সালে ছিল ২.৩৫ টাকা, ২০২১ সালে ছিল ১.৯২ টাকা ও ২০২০ সালে ছিল ২.৪২ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালের সমাপ্ত তৃতীয় প্রান্তিকে হয়েছে ২৮.৩৭ টাকা যা ২০২৩ সালে সমাপ্ত বছরে হয়েছিল ২৮.১৬ টাকা, ২০২২ সালে ছিল ২৮.৫৭ টাকা, ২০২১ সালে ছিল ২৯.২৫ টাকা ও ২০২০ সালে ছিল ২৯.৩৫ টাকা।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা