বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪ ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শেয়ার বাজার

দরবৃদ্ধির শীর্ষে ফার্মা এইডস


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ জুন, ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে ২০৯ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে ফার্মা এইডস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩৫ টাকা বা ৭.৪৪ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ৫০৫ টাকা ৭০ পয়সা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৭.২৩ শতাংশ।

এবং গতদিনের তুলনায় ৬.৭৩ শতাংশ বা ৪ টাকা ৯০ পয়সা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৫৭ শতাংশ বেড়ে হয়েছে ২৯ টাকা ২০ পয়সা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৫১ শতাংশ বেড়ে হয়েছে ৩৬ টাকা , এম.এল ডাইংয়ের ৬ দশমিক ১০ শতাংশ বেড়ে হয়েছে ৮ টাকা ৭০ পয়সা, সাউথইস্ট ব্যাংকের ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়ে হয়েছে ৭ টাকা ২০ পয়সা, অগ্রণী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৪৮ শতাংশ বেড়ে হয়েছে ২৩ টাকা ১০ পয়সা, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের ৫ দশমিক ৪১ শতাংশ বেড়ে হয়েছে ৩ টাকা ৯০ পয়সা এবং আইসিবির ৫ দশমিক ৩৫ শতাংশ বেড়ে হয়েছে ৪৭ টাকা ৩০ পয়সা।

এই সম্পর্কিত আরো

দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান