বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

অ্যামবি ফার্মা পরিশোধিত মূলধন ১২ গুণ বাড়াবে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যামবি ফার্মাসিউটিক্যালসি পিএলসি পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি তার পরিশোধিত মূলধনের পরিমাণ সাড়ে ১২ গুণ বাড়াবে।

বৃহস্পতবিার (২ নভম্বের) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন এবং লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্তও নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সিদ্ধান্ত অনুসারে, কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ বাড়িয়ে ৩০ কোটি টাকায় উন্নীত করা হবে। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন হচ্ছে ২ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানিটির মূলধন বাড়ানো হবে ২৭ কোটি ৬০ লাখ টাকা বা ১২.৫০ গুণ।

আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে, বর্তমানে কোম্পানির ইস্যুকৃত শেয়ার সংখ্যা ২৪ লাখ। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডারদের হাতে আছে ৭৫ দশমিক ১৫ শতাংশ তথা ১৮ লাখ ৩ হাজার ৬শ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৯ দশমিক ৬ শতাংশ তথা ২ লাখ ১৭ হাজার ৪৪০টি শেয়ার। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে বাকী ১৩ দশমিক ৬৯ শতাংশ তথা ৩ লাখ ২৮ হাজার ৫৬০টি শেয়ার।

কোম্পানিটি কোন পদ্ধতিতে পরিশোধিত মূলধন বাড়াবে, তা জানা সম্ভব হয়নি।

সাধারণত রাইট শেয়ার ইস্যু করে অথবা পুন:রায় প্রাথমিক গণপ্রস্তাব (রিপিট আইপিও) ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানো হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ