রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
শেয়ারবাজার

লেনদেনের শীর্ষে পূবালী ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন পূবালী ব্যাংকের ১৯ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্রামীণফোনের আজ ১৩ কোটি ০৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল কোম্পানিটির শেয়ারের সমাপনি দর ছিল ৩৩৭ টাকা। আজকের ‍ওপেনিং দর ছিল ৩৪.১০ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৩৩৮.৬০ টাকা।

আর ১২ কোটি ২৩ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বিচ হ্যাচারি লিমিটেড। গতকাল কোম্পানিটির শেয়ারের সমাপনি দর ছিল ১০২.৫ টাকা। আজকের ‍ওপেনিং দর ছিল ১০২.৫ টাকা এবং দিন শেষে সমাপনি দর ১০২.৬ টাকা।

এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জিপিএইচ ইস্পাত, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ট্রাস্ট ব্যাংক, খুলনা প্রিন্টিং এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ