শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

দরপতনের শীর্ষে এডিএন টেলিকম

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০২ টি কোম্পানির মধ্যে ১৫২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে কেয়া এডিএন টেলিকমের শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১০ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৭৮ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৯৭.৬ টাকা থেকে ১০৮.১ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ১০৮.১ টাকা এবং সমাপনি দর ৯৭.৮ টাকা যা আগের কার্যদিবসে ছিল ১০৮.৪ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৭৭.৮ টাকা থেকে ১৫১.৮ টাকার মধ্যে।

দর হারানোর এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৪০ পয়সা বা ৬ দশমিক ১৫ শতাংশ। মঙ্গলবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ৫.৯ টাকা থেকে ৬.৪ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৬.৫ টাকা আজকের ওপেনিং দর ছিল ৬.৪ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৬.১ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৫.৯ টাকা থেকে ১৭.৫ টাকার মধ্যে।

এ তালিকায় তৃতীয় স্থানে উঠে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে ৭০ পয়সা বা ৫ দশমিক ৬০ শতাংশ। মঙ্গালবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ১১.৬ টাকা থেকে ১২.৮ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ১২.৫ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১২.৭ টাকা এবং দিন শেষে সমাপনি দর ১১.৮ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৭.৫ টাকা থেকে ৩৫.৬ টাকার মধ্যে।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- লিব্রা ইনফিউশনম লিমিটেডের ৮২০.৩ টাকা, মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের ১৬ টাকা, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ১০১.৪ টাকা, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ১৩.২ টাকা, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৯.২ টাকা, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের ১৩.৮ টাকা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪৩.৩ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ